আবরারের মায়ের সঙ্গে দুপুরের খাবার খেলেন বুয়েটের শিক্ষার্থীরা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০১:১০ এএম

ছাত্রলীগের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মায়ের সঙ্গে দেখা করে তার সঙ্গে সময় কাটিয়েছেন বুয়েটের কিছু শিক্ষার্থী।

জানা যায়, ফাহাদ নিহত হওয়ার পর থেকে তার মা রোকেয়া খাতুনের আহাজারি এখনো থামেনি। ঠিকমতো খাওয়া-দাওয়া করেন না, সবকিছুই যেন তার এলোমেলো। 

ফেইসবুকে বুয়েটিয়ান নামে পেজের পোস্ট থেকে জানা যায়, আবরারের মাকে সান্ত্বনা দিতে শুক্রবার কুষ্টিয়া যায় বুয়েটের কিছু শিক্ষার্থী। তারা সেখানে আবরারের মায়ের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন এবং মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে শামিল হন।

সেখানে পোস্ট করা কয়েকটি ছবির সঙ্গে লেখা হয়- ‘অনেক দিন হচ্ছে, সন্তান হারানোর শোকে আমাদের মা ঠিকমতো খেতে পারছেন না। আজ কুষ্টিয়ায় আমাদের প্রিয় বন্ধু-ভাই আবরারের গ্রামের বাড়িতে আমাদের প্রিয় দুঃখিনী মাকে নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খেলাম।

জানি, আমরা কেউই আবরারকে ফিরিয়ে দিতে পারব না, পারব না প্রিয় মায়ের সন্তান হারানোর দুঃখ ভুলিয়ে দিতে। কিন্তু আমরা সবাই সব সময় আবরার হয়ে থাকতে চাই আমাদের মায়ের সঙ্গে’। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত