মেষ : শিক্ষামূলক ব্যবসায় কাজ বাড়বে। কাজে আত্মীয়দের সহযোগিতা পাওয়া যাবে। প্রকাশ্য শত্রুরা দমন থাকবে।
বৃষ : পরিচিত লোকজনের কারণে সংসারে অশান্তি বাড়বে। শত্রুরা মাথা তুলে উঠতে পারবে না। স্ত্রীর স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হবে।
মিথুন : রোগের জন্য মানসিক অতৃপ্তি বাড়তে পারে। কোনো মামলায় জড়িয়ে পড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা বাড়বে।
কর্কট : রোগের জন্য আর্থিক ব্যয় বাড়বে। কর্মে গতি বাড়বে না। ঋণ হওয়ার আশঙ্কা আছে।
সিংহ : শিক্ষা ও গবেষণায় কৃতকার্য যোগ আছে। আয় থেকে ব্যয় বাড়বে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।
কন্যা : রাজনীতিবিদদের কাজের পরিধি বাড়বে। আয় বাড়তে পারে। বন্ধুদের সহযোগিতা বাড়বে।
তুলা : সাহিত্যকর্মের জন্য ভাগ্যের উন্নতি ঘটবে। শরীর ভালো না গেলেও আয় বাড়বে। কাজে আত্মীয়দের সহযোগিতা পাওয়া যাবে।
বৃশ্চিক : চাকরিতে অতৃপ্তি বাড়বে। স্ত্রীর জন্য খরচ বাড়বে। যৌন ও স্নায়ুরোগের ভয় আছে।
ধনু : স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনায় পড়তে হবে। ধর্মীয় কাজে শোক বাড়তে পারে। আংশিক আয় বাড়বে।
মকর : কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। স্নায়ু ও পেটের পীড়া বাড়বে। জমি ক্রয়ের সম্ভাবনা আছে।
কুম্ভ : শিক্ষামূলক কাজে সম্মান ও আয় বাড়বে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আশা পূরণের সম্ভাবনা আছে।
মীন : শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। যৌথ ব্যবসায় সতর্ক থাকুন।
