আখাউড়া স্থলবন্দরে বিশিষ্ট ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক মো. বুরহান উদ্দিন ভুইয়া (বাবুল) শনিবার সন্ধ্যায় ভারতের আগরতলা বেসামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা জানান, স্থলবন্দরের ব্যবসায়ীর মৃত্যুর সংবাদটি পাওয়ার পর ব্যবসায়িকদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে রাতেই সিদ্ধান্ত নিয়েছেন রবিবার আমদানি-রপ্তানির সকল কার্যক্রম বন্ধ রাখবে।
আগামী সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। এ সময় দুদেশের যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
