খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানেন বলে জানিয়েছেন। রোববার খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে এক বৈঠকে খাদ্যমন্ত্রী এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
বৈঠকে খাদ্যমন্ত্রী চালের দাম কমাতে নির্দেশ দেন।
বৈঠকে চালকল মালিক পেঁয়াজের দাম কমানোর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, 'পেঁয়াজ না খেলে কী হয়'? মালিকরা উত্তর বলে, 'পেঁয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে'।
তখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, 'পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারব'।
সভার উপস্থিত সবাই তখন মন্ত্রীর ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রী হাস্যরস করে তার বাসায় আসতে বলেন।
অনুষ্ঠানে পেঁয়াজের দাম কেলেংকারির মতো চালের দামে যাতে কোনো কেলেংকারি না হয়ে সে নির্দেশ দেন চালকল মালিকদের প্রতি।
সূত্র: যমুনা টেলিভিশন।
