হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৮:২৬ পিএম

একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পাইকারীতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা করে। একদিন পূর্বেও প্রতিকেজি পেঁয়াজ ১শ ৯০ টাকা থেকে ২শ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ১শ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।

খুচরাতে যা ১শ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ,একদিন আগেও যা ২শ থেকে ২শ ১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর দেশীয় পেঁয়াজ ২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা হায়দার হোসেন ও নুরে আলম সিদ্দিক জানান, পেঁয়াজের বাজারে সরকারের কোন ধরনের নিয়ন্ত্রণ নেই, ঘণ্টায় ঘটায় পেঁয়াজের দাম বাড়ছেই। চারদিন আগে যে পেঁয়াজ হিলি বাজারে ১শ টাকা থেকে ১শ ২০ টাকা কেজি দরে আমরা কিনেছিলাম। সেই পেঁয়াজ একদিন পরেই ১শ ৮০ টাকা হয়ে যায়। এর পরদিন যা আরও বেড়ে ২শ টাকা থেকে ২শ ১০ টাকায় উঠে গেলো।

হিলি বাজারের পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম জানান, গত কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার পুরোপুরি অস্থিতিশীল হয়ে উঠেছে। দুই একদিনের ব্যবধানে কেজিতে প্রকারভেদে ৬০/৭০ টাকা বেড়ে গিয়েছিল। এমন অবস্থায় সরকার পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এমন খবরের ফলে দেশের অনেক বড় বড় মোকামগুলোতে মজুদকৃত পেঁয়াজগুলো বাজারে ছেড়ে দেওয়ায় বাজারে আগের তুলনায় পেঁয়াজের সরবরাহ খানিকটা বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত