সংবর্ধনায় শিল্পমন্ত্রী

বঙ্গবন্ধুর জীবনীতে ছাত্র রাজনীতির সাফল্য লুকিয়ে আছে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:২৩ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ গড়ছি সেখানে আমাদের যে পথযাত্রা ছিল, সেখানে বিভিন্ন সময় আমরা বাধাগ্রস্ত হয়েছি, গণতন্ত্র হোঁচট খেয়েছে, বিভিন্ন সময় সামরিক শাসন এসেছে। তা থেকে উত্তরণ ঘটাতে এ ছাত্রসমাজের বিশাল ভূমিকা আছে। বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনকে পর্যালোচনা করলে দেখা যাবে সেখানে ছাত্ররাজনীতির সাফল্য লুকিয়ে আছে।

গত শনিবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি কলেজের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত