ইবির সেই পরীক্ষা বাতিল, দুই শিক্ষকের শাস্তি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে গত বছরের প্রশ্নপত্রের সঙ্গে এবারের হুবহু মিল পাওয়ায় একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা সংশ্লিষ্ট দুই শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। গত শনিবার বিভাগের অ্যাকাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল রবিবার বিভাগের সভাপতি অধ্যাপক ড. ছালমা সুলতানা জানান, পরীক্ষা কমিটির সভাপতি থেকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেনকে অব্যাহতি ও এক বছরের জন্য পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর সংশ্লিষ্ট ৩০৫ নং কোর্সের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদকে দুই বছরের জন্য কোর্সের ক্লাস নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর দৈনিক দেশ রূপান্তরে ‘ইবির ইংরেজি বিভাগে একই প্রশ্নপত্রে দুই শিক্ষাবর্ষের পরীক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, গত ৯ নভেম্বর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ‘এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা’ (৩০৫) নং কোর্সের পরীক্ষায় দেওয়া প্রশ্নপত্রের ৮টির মধ্যে গত বছরের ৬টি প্রশ্নের হুবহু মিল ছিল। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে পরীক্ষা বাতিল ও শাস্তির আওতায় এলেন দুই শিক্ষক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত