কুষ্টিয়া কুমারখালী থানার শিশু (৮) ধর্ষণের অভিযোগে শাজাহান আলী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।
সোমবার বেলা সাড়ে ১১টায় আসামি কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে শাজাহান আলীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় দেওয়া হয়। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাপ্পী সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বিকেলে শাজাহান আলী শিশুটিকে ফুল দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটি রক্তাক্ত জখম হয়। মামলাটি তদন্ত শেষে ২৫ অক্টোবর আদালতের চার্জশিট দেয় পুলিশ।
