মেষ: জমি ক্রয়ের সময় কাগজপত্র ভালো করে দেখে কিনুন। কাজে বিশেষ উন্নতি না হওয়ায় বুঝেশুনে খরচ করুন। সন্তানের পরীক্ষার ফল হবে।
বৃষ: নিজের এবং মায়ের স্বাস্থ্য বিষয়ে যত্নবান হোন। চাকরিক্ষেত্রে উন্নতি যোগ আছে। স্ত্রীর নামে সম্পদ হতে পারে।
মিথুন: আত্মীয়দের থেকে শত্রুতার আভাস পাওয়া যায়। স্ত্রীর পীড়া বাড়তে পারে। মনে অতৃপ্তি থাকলেও সম্পদ বৃদ্ধির যোগ আছে।
কর্কট: সম্পত্তি থেকে উপার্জন বাড়বে। মায়ের ও নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। এখনই সঞ্চয় হবে না।
সিংহ: ঠান্ডাজনিত কারণে গায়ের ব্যথা বাড়বে। সন্তানের সংসার জীবন ভালো যাবে না। আধ্যাত্মিক কাজে কৃতকার্য হবেন।
কন্যা: ব্যবসায় মন্দাভাব রয়েছে। মায়ের রোগে অনেক অর্থ ব্যয় হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাওয়া সহজ হবে না।
তুলা: ব্যবসায় উন্নতি না হওয়ায় মনে অতৃপ্তি ও অলসতা বিরাজ করবে। সতর্ক থাকুন আঘাতে রক্তাক্ত হতে পারে। আত্মীয়দের সাহায্য অব্যাহত থাকবে।
বৃশ্চিক: ব্যবসায় নতুন পথের আভাস আছে। নিজের পছন্দের বিয়ের যোগ আছে। তীর্থস্থান ভ্রমণের সুযোগ আসবে।
ধনু: গোপন শত্রুরা অর্থ ব্যয়ের চেষ্টা করবে। স্বাস্থ্য ভালো যাবে না। তীর্থ ভ্রমণেরর ইচ্ছা জাগবে।
মকর: চাকরি ও রাজনীতিরক্ষেত্র শুভ বলা যায় না। সম্পত্তি বিক্রির ইচ্ছা হবে। স্ত্রীর আয় বাড়বে।
কুম্ভ: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আয় বাড়বে না। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ধর্মীয় আশা পূরণ হবে।
মীন: রোগের জন্য কাজের অনেক ক্ষতি হবে। তবে পরিচিতরা কাজে সাহায্য-সহযোগিতা করবে। স্বাস্থ্যের জন্য স্ত্রীর বিদেশে যেতে হতে পারে।
