কর্মক্ষেত্রে ঝামেলা দেখা যায় মিথুনের, গৃহ সংস্কারে ব্যয় বাড়বে সিংহের

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৮:৩১ এএম

মেষ : বুঝে-শুনে অর্থ লেনদেন করুন। শত্রুরা তৎপর আছে। তবে কিছু করতে পারবে না। প্রেম-রোমাঞ্চ শুভ।

বৃষ : স্ত্রী বেশি বাড়াবাড়ি করলে তালাক হযে যাবে। ব্যবসা ভালো যাবে না। বন্ধুরা কাছে সাহায্যকারী হবে।

মিথুন : কর্মক্ষেত্রে ঝামেলা দেখা যায়। অবৈধ সম্পর্কে বদনাম রটতে পারে। মনে অতৃপ্তি দেখা যায়।

কর্কট : কর্মক্ষেত্রে বন্ধুদের সাহায্য ছাড়া উন্নতি সম্ভব নয়। আয় শুভ হলেও সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়বেন।

সিংহ : ব্যবসায় অসুবিধা থাকলেও উন্নতি যোগ আছে। গৃহ সংস্কারে ব্যয় বাড়বে। বন্ধুর জন্য ভ্রমণ হবে।

কন্যা : খুব তাড়াতাড়ি ব্যবসার মন্দা ভাব দূর হবে। আত্মীয়দের সাহায্যে ব্যবসায় অর্থলগ্নি হবে। সংসারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

তুলা : ছোট ব্যবসায় আয় বাড়বে। স্ত্রীর চাপ সত্ত্বেও সংসারে শান্তি বিরাজ করবে। অর্থ সঞ্চয়ের পরিবেশ পাবেন।

বৃশ্চিক : ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা কার্যকরী হবে। প্রেম বা নিজ পছন্দের বিয়ের সমাধান হবে। শরীরের যতœ নিন।

ধনু : ব্যবসার অবস্থা ভালো নয়। নিজের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের আশা পূরণ হবে না।

মকর : কাজে বাধা থাকলেও শেষ পর্যন্ত কৃতকার্য হবেন। পেটের রোগ বাড়লেও অর্থ সঞ্চয়ের পরিবেশ আসবে। জমি ক্রয়ে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে।

কুম্ভ : চাকরিক্ষেত্রে কাজের ভিড় বাড়বে। যৌনরোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। কাজে পরিচিতরা সহযোগিতা করবে।

মীন : মহিলারা স্বাস্থ্যের যতœ নিন। কর্মক্ষেত্রে আনন্দ পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত