প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি মামলা: মাদারীপুরে দুদুর জামিন

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৯:০১ পিএম

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্যের ঘটনায় জীবননাশের হুমকির অভিযোগে মাদারীপুরে মামলায় বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছে আদালত।

জানা গেছে, গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনের আদেশ নিয়ে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন দুদু। বিচারক মো. নাজির আহমেদ ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি নিউজ টেলিভিশন চ্যানেলে রাজকাহন টক শো অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনা বিদায় হবে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেন।

এই অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত