আগাম নির্বাচনের প্রতিশ্রুতি গোতাবায়া রাজাপাকসের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১২:৪৮ এএম

দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বর্তমান রাজনৈতিক অবস্থা ও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কাজে লাগিয়ে পার্লামেন্টের ২২৫টি আসনে শ্রীলঙ্কা পিপলস পার্টির (এসএলপিপি) সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতেই গোতাবায়া এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানে পার্লামেন্টে রাজাপাকসে ও তার জোটের আসন রয়েছে ৯৬টি; যা আইন পাস করার জন্য যথেষ্ট নয়। আইন পাস করতে তাই রাজাপাকসের প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা।

গতকাল শুক্রবার রাজাপাকসে বলেন, ‘মাহিন্দার নেতৃত্বে ১৬ সদস্যের অন্তর্বর্তীকালীন নতুন মন্ত্রিপরিষদ নিয়োগের পর শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব আগাম নির্বাচনের ব্যাপারে জনগণের সঙ্গে পরামর্শ করব। সাবেক ওই প্রেসিডেন্ট বর্তমানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।’  প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দুদিন পর শুক্রবার এই ঘোষণা দেন গোতাবায়া। শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে। আইন অনুযায়ী আগামী মার্চে আইনসভা ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারবেন প্রেসিডেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত