দুর্ভিক্ষের প্রতিধ্বনি দেশজুড়ে হাহাকার চলছে : রিজভী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:৩৮ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারদিকে এখন দুর্ভিক্ষের প্রতিধ্বনি, দেশজুড়ে হাহাকার চলছে। চুয়াত্তরের দুর্ভিক্ষের চাইতেও খারাপ অবস্থা বিদ্যমান। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে সংড়্গিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে। এরপর মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী।

মিছিল শেষে রিজভী বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের একেক মন্ত্রী দ্রব্যমূল্যের বাজার নিয়ে একেক কথা বললেও বাজার নিয়ন্ত্রণে আসছে না। মন্ত্রীদের কথা এখন চরম রসিকতায় পরিণত হয়েছে। অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের দাম জ্যামিতিক হারে বাড়ছে। সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। নিজেদের এই সীমাহীন ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল ও মতকে দমন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত