চাঁদপুরে বাল্যবিয়ে ও সাইবার বুলিংকে লাল কার্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৭:৫৮ পিএম

চাঁদপুরে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও সাইবার বুলিংকে লাল কার্ড প্রদর্শন করেছে ছাত্রছাত্রীরা।

রবিবার দুপুরে সদর উপজেলার হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। বাল্যবিয়ে নির্মূলকরণে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ব্র্যাক এ কর্মসূচির আয়োজন করে।

বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রছাত্রী এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্য তুলে ধরার জন্য ব্র্যাকের পক্ষ থেকে ‘আমার বক্স’ নামে অভিযোগ বাক্স চালু করে আয়োজকরা।

বক্তারা বলেন, আজ থেকে তোমরা বাল্যবিয়ে, যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে শপথ নাও। যেকোনো স্থানে যদি তোমরা যেকোনো ধরনের নির্যাতনের শিকার হও, সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবে। পুলিশ তোমাদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ চৌধুরী পারভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত