স্ত্রীকে ডিভোর্সের নাটক: বন্ধুকে বেডরুমে পাঠিয়ে ভিডিও ধারণ স্বামীর

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৯:৩৪ পিএম

বন্ধুর সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী, এমন অভিযোগে বিয়ে বিচ্ছেদ চেয়েছিলেন ভারতের এক ব্যক্তি। এতে আদালতের কাছে তিনি হেরে যান। এরপরে আশ্রয় নিলেন ভিন্ন এক নাটকের।

শনিবার টাইমস অব ইন্ডিয়া জানায়, আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে বন্ধুর যৌন সম্পর্কের ভিডিও উপস্থাপন করেন। এতে তিনি ডিভোর্স পেয়ে যান।

১৯৯১ সালের ৭ জুলাই বিয়ে হয় কর্ণাটকের বালারির এই দম্পতির। তাদের দুইটি মেয়েও রয়েছে।

স্বামীর অভিযোগ, এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে পরকীয়ায় লিপ্ত তার স্ত্রী। কিন্তু আদালতে প্রমাণ করতে না পারায় ডিভোর্স পেতে ব্যর্থ হন তিনি।

২০০৮ সালের জুনে কয়েক দিনের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন ওই ব্যক্তি। সে সময় তিনি ভিডিও রেকর্ডার লুকিয়ে রেখে যান বেডরুমে। স্ত্রীর বন্ধুকেও তিনি দাওয়াত দিয়ে ডেকে আনেন।

এরপর পরকীয়ার অভিযোগ এনে স্ত্রী বিরুদ্ধে বিয়ে বিচ্ছেদের মামলা করেন স্বামী। তবে আদালতে স্ত্রী দাবি করেন, তার স্বামীর পর্নোগ্রাফি বানানোর অভ্যাস রয়েছে। তাই তাকে দিয়ে জোর করে এ কাজ করিয়েছেন।

কিন্তু ভিডিওটি দেখেই বিচারকদের কাছে স্পষ্ট হয়ে যায়, অভিযুক্ত নারী পরকীয়ার সঙ্গে যুক্ত। এ ছাড়া দম্পতিটির এক মেয়ের সাক্ষ্য থেকেও জানা যায়, তার বাবার অনুপস্থিতিতে মায়ের বন্ধু তাদের বাড়িতে আসত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত