ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

মূলধারার রাজনীতিতে ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:১৩ পিএম

মূলধারার রাজনীতিতে শতকরা ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘নারীর জয়ে সবার জয় নেটওয়ার্ক’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি টিমের সমন্বয়ক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা।

এ সময় বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের জ্যেষ্ঠ সমন্বয়ক আবুল বাশার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফয়জুন্নাহার টুনি ও জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী জান্নাত পারভীন স্মৃতি। এ সময় তারা এ ড়্গেত্রে ১৩ দফা সুপারিশও তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত