লাইফ সাপোর্টে চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:২৪ এএম

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। সোমবার রাত দশটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার সকালে মাহফুজুর রহমান খানের ভাতিজা রাশেদ আলী দেশ রূপান্তরকে বলেন, “শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সকাল পর্যন্ত জ্ঞান ফেরেনি। সোমবার রাতে ভাত খাবার সময় ওনার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে রাখেন।”

১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান খান। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন।

আলমগীর কবির, আলমগীর কুমকুম, হ‌ুমায়ূন আহমেদ, শিবলি সাদিকের মতো বরেণ্য চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। কাজের স্বীকৃতিস্বরূপ নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও  আটবার বাচসাস পুরস্কার পেয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত