রাজশাহীতে বিজ্ঞান ও শিল্প বিষয়ক কর্মশালা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:৪১ পিএম

রাজশাহীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের উদ্যোগে ‘পরিবেশবান্ধব প্রযুক্তি হোক প্রসারিত, টেকসই উন্নয়নে দেশে হোক উন্নত’ শীর্ষক কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থান করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মইনুদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের রাইস মিলগুলোসহ সারা দেশে উৎপাদিত প্রায় ৫.৫ কোটি টন ধানের ব্রান থেকে পাওয়া যাবে প্রায় ৭.৫ লাখ টন ভোজ্যতেল। যা বাংলাদেশের মোট চাহিদার অর্ধেক পূরণ করবে। বিগত বছরগুলোতে আমদানি করা ভোজ্যতেলের পরিমাণ বছরে প্রায় ১৫-২০ লাখ টন। এতে খরচ পড়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‌‘বাংলাদেশের ভোজ্যতেলের উৎসগুলো হলো রাইস ব্রান, সরিষা, তিল, চিনাবাদাম, ভুট্টা ইত্যাদি। এগুলোকে কাজে লাগিয়ে আমাদের নিজস্ব উদ্ভাবিত টেকনোলজি ব্যবহার করে বাজারজাত করলে বাংলাদেশ ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত