তৃণমূলে আইসিটি সেবা পৌঁছে দিতে হবে : স্পিকার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৩:৫০ এএম

বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে ডিজিটালাইজড করার কার্যক্রম চলছে জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়নকে টেকসই করতে তৃণমূলে আইসিটি সেবা পৌঁছে দিতে হবে। তিনি বলেন, সংসদ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমে আইসিটির ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সিস্টেমস সায়েন্স (আইএসএস) মিলনায়তনে আয়োজিত ডিজিটাল স্ট্র্যাটেজিস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‘উন্নয়নের ধারাকে টেকসই, গুণসমৃদ্ধ ও গতিশীল করতে নির্বাহী বিভাগ ও জাতীয় সংসদের কার্যক্রম তথ্য-উপাত্তভিত্তিক হওয়া বাঞ্ছনীয় জানিয়ে তিনি বলেন, নির্বাহী বিভাগের পাশাপাশি সংসদ সদস্যদের মাধ্যমে সারা দেশে আইসিটি ব্যবহার সমৃদ্ধ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত