সিলেটে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর চৌকিদেখির লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে মারজান আবুল (২০) নামে ওই যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মারজান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর গ্রামের খুরশিদ আলীর ছেলে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সঞ্জয় সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন সংবাদে চোরাইপথে ভারত থেকে ওষুধ আসার খবর পাই। পরে অভিযান চালিয়ে মারজানকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার করা হয়। ওষুধগুলো সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
