যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) । গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের সোহাগ পরিবহন কাউন্টারের সামনে থেকে সজিব হোসেন (২৮) নামে ওই যুবককে আটক করা হয়। জানা গেছে, সজিব শরিয়তপুর জেলার সদর থানার বাচ্চু মিয়ার ছেলে। বেনাপোল চেকপোস্ট এলাকার ইকবাল নামে একজন তাকে এই ডলার দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে। বিজিবি জানায়, গোপন সংবাদে ভারত থেকে বৈদেশিক মুদ্রার একটি চালানের খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে শহরের সোহাগ পরিবহন কাউন্টারের সামনে থেকে সজিব নামে ওই যুবককে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা লাগেজটি তল্লাশি করে উল্লিখিত পরিমাণ ডলার জব্দ করা হয়। পরে তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।
×
