ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক মারওয়ান মারসি ঢাকায়

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১২:৪৫ এএম

আন্তর্জাতিক জার্নাল অব এনজাইমোলজি ও চায়না মেডিকেল জার্নালের সম্পাদক বিশ্বখ্যাত ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক মারওয়ান মারসি ঢাকায় আসছেন। ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য কেন্দ্রে আন্তর্জাতিক নেফ্রোলজি কনফারেন্সে যোগ দেবেন তিনি। কনফারেন্সে যোগদানের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে ‘মানব দেহের অঙ্গদান’ সম্পর্কিত তথ্য বিনিময় করবেন।

আজ বৃহস্পতিবার ধানমণ্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি দুদিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলনের দ্বিতীয় দিনে (৩০ নভেম্বর) রেনাল ট্রান্সপ্লান্টেশন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। তিনি বিশ্ব ট্রান্সপ্লান্ট সোসাইটির সদস্য। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত