রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুরের নাচনেয়ালী-বিলে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কাউন্সিলর ইয়াসুহারু শিনতো।
পরে রংপুর সিটি করপোরেশনের হলরুমে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবির, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক গোলাম ফারুখ, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক আবুল কালাম আজাদ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রোগ্রামের রংপুর জেলা প্রতিনিধি ইসতিয়াক মাহাফুজ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জুসহ অন্য অতিথিরা।
