রানা প্লাজা

নির্মিত স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০১:৩৪ এএম

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটির সামনে এই মানববন্ধন করে তারা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্মৃতিস্তম্ভটি যেকোনো মূল্যে সংরক্ষণ করতে হবে। কোনোমতেই এটি উচ্ছেদ করা যাবে না। এটি সংরক্ষণ না করা হলে রানা প্লাজা ধসে নিহত ১ হাজার ১৩৬ শ্রমিকের আত্মা কষ্ট পাবে। এ সময় স্মৃতিস্তম্ভটি সরকারি পৃষ্ঠপোষকতায় রানা প্লাজার পরিত্যক্ত জায়গায় স্থায়ীভাবে স্থাপনের জোর দাবি জানান শ্রমিক নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত