মাদারীপুরে ট্রাক চাপায় ইজিবাইকের যাত্রী মাদারীপুর জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য হাই মু্ন্সি (৭০) নিহত হয়েছে। রবিবার দুপুরে মাদারীপুর আচমত আলী খান সেতু পাশে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের পখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাই মুন্সি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের জৈয়নদ্দিন মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইজিবাইকে করে ৪ যাত্রী ও এক ইজিবাইক ড্রাইভার নিয়ে কালিকাপুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাদারীপুর আচমত আলী খান সেতুর পাশে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে পখিরা এলাকায় অন্য দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনজন আহত হয়।
আহত অবস্থায় তাদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার হাই মুন্সিকে মৃত ঘোষণা করেন।
অপর ইজিবাইক চালক রুবেল ফকির ও রশিদ মাতুব্বর ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। ফারুক কাজী ও আয়নাল খাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
