ছবিতে ১৩তম দক্ষিণ এশীয় গেমসের উদ্বোধন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭ পিএম

আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস)। রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বর্ণিল আয়োজন। ছবিতে দেখে নেওয়া যাক এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের বাংলাদেশের ক্রীড়াবিদদের কিছু মুহূর্ত-

image

এবারের আসরে ২৬ টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২৬৩ জন ছেলে ও ১৯৯ জন মেয়ে অ্যাথলেট অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।

image

এবার গেমসে সোনার পদকের লড়াই হবে ৩১৭টি ইভেন্টে। আগের ১২ আসর থেকে বাংলাদেশের অর্জন ৬৭টি স্বর্ণ, ১৭৭টি রুপা ও ৪০৫টি ব্রোঞ্জ পদক।

image

এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ২০১০ সালে ঘরের মাঠে আয়োজিত আসরে। সেবার নিজেদের ইতিহাসে সর্বাধিক ১৮টি স্বর্ণ পদক জয় করে তৃতীয় হয় বাংলাদেশ। এবার আগের সেরা সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের।

image

নেপালে এ নিয়ে তৃতীয়বারের মতো বসল এসএ গেমসের আসর। ১৯৮৪ সালে গেমসের প্রথম আসরটিই বসেছিল নেপালে। এরপর ১৯৯৯ সালে পঞ্চম আসরের আয়োজক হয় তারা।

image

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণিল আতশবাজি, লেজার শোসহ নাচে-গানে তুলে ধরা হয় নেপালের ঐতিহ্য-সংস্কৃতি। সব মিলে পারফর্ম করেছে দেড় হাজার শিল্পী।

image

১৩তম এসএ গেমসের উদ্বোধন করেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। আর মশাল প্রজ্বলন করেন এসএ গেমসে তায়কোয়ান্দোতে চারবারের সোনাজয়ী দীপক বিষ্ঠা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত