মোংলা বন্দর কর্র্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ পিএম

মোংলা বন্দর কর্র্তৃপক্ষের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে বন্দরের প্রশাসনিক ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এতে স্বাগত বক্তব্য রাখেন বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানসহ বন্দরের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা। এ ছাড়া দুপুরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে প্রীতিভোজ এবং বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত