নিকলীতে ধর্ষণের পর হত্যা মামলায় দুলাভাইয়ের ফাঁসি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম

নিকলীতে শ্যালিকা রোখসানা আক্তারকে (১৫) ধর্ষণের পর হত্যা মামলায় দুলাভাই শাহিন মিয়াকে (৩০) ফাঁসি দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল রবিবার কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক কিরণ শংকর হালদার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামি রুবেল মিয়া ও কাজল মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।  জানা যায়, উপজেলার ভাটি ভরাটিয়া গ্রামের মানিক চানের ছেলে শাহিনের সঙ্গে আলিয়াপাড় গ্রামের ফাইজুল ইসলামের মেয়ে সুজনার বিয়ে হয়। শাহিন শ্বশুরবাড়ি থাকতেন। ২০১৭ সালের ১১ মে রাতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রোখসানাকে দুই বোন জামাই শাহিন ও রুবেল একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে হত্যা করে ডোবায় পুঁতে রাখা হয়। পরদিন লাশ উদ্ধারের পর রোখসানার বাবা নিকলী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২২ জানুয়ারি পুলিশ শাহিনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত