তিন বিভাগে জ্বালানি তেল পরিবেশক সমিতির ধর্মঘটের দ্বিতীয় দিনে সোমবার যশোরের বেশ কিছু অভ্যন্তরীণ রুটে বাস চলাচল কমে গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন জানান, অভ্যন্তরীণ রুটের বাসগুলো প্রতিদিন তেল নিয়ে গাড়ি চালায়। লাগাতার ধর্মঘটে জ্বালানি সঙ্কটে পড়েছেন তারা। অভ্যন্তরীণ এ রুটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যশোর-সাতক্ষীরা, বেনাপোল ও খুলনা। এর মধ্যে অনেক বাস টার্মিনাল ছেড়ে যায়নি।
একই অবস্থা মোটরসাইকেল চালকদেরও।
এদিকে পেট্রোলিয়াম ডিলার ওনার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন,তাদের ১৫ দফার দাবির মধ্যে দুই দফার গেজেট প্রকাশ হলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেবেন। এ দুই দাবি হচ্ছে জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি ও তেলবাহী ট্যাংক লরির ভাড়ার বৃদ্ধি।
