দরিদ্রবান্ধব নগর উন্নয়নে ডিএনসিসিতে অংশীজন কর্মশালা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ এএম

দরিদ্রবান্ধব নগর উন্নয়নে এক অংশীজন কর্মশালা আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার গুলশানস্থ নগর ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পিপিআরসি, আইপিই গেস্নাবাল এবং ডিএনসিসির যৌথ উদ্যোগে ডিএনসিসির কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বিস্ততে বসবাসকারীদের জীবনমান উন্নয়নে ডিএনসিসির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া বিস্ততে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান করার উপায় নিয়েও আলোচনা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, বিস্ততে বসবাসকারীদের জীবনমান উন্নয়নে প্রচুর ইতিবাচক কর্মসূচি রয়েছে, পাশাপাশি চ্যালেঞ্জও আছে। বিস্তবাসীর আবাসন সমস্যা নিরসনকল্পে ডরমেটরি নির্মাণ করা যেতে পারে। বিস্ততে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য বিস্তগুলোর ডাটাবেজ প্রস্তুত করা অত্যন্ত জরুরি।

এ ছাড়া এলাকায় রাস্তাঘাট, ড্রেন অবকাঠামো নির্মাণে বিস্তর মালিকানা প্রতিষ্ঠান, বিস্তবাসী এবং ডিএনসিসি– এই ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে করা যেতে পারে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত