মেষ : নিজস্ব পরিকল্পিত কাজে সাফল্য আসবে। অর্থ সঞ্চয় হবে। প্রকাশ্য শত্রুরা নিজেরাই বিপদে থাকবে।
বৃষ : চাকরিক্ষেত্রে পদোন্নতি যোগ আছে। ব্যবসায় ভালো ফল আশা করা যাবে না। উপার্জনে অতৃপ্তি দেখা দেবে।
মিথুন : বিদেশে দীর্ঘ ভ্রমণ যোগ আছে। স্বাস্থ্য ভালো যাবে না। বিবাহের ব্যাপারে অগ্রগতি হবে।
কর্কট : কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর আয় বাড়বে।
সিংহ : প্রচুর পরিশ্রমে সফলতা আসবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়তে পারে। স্বল্প ভ্রমণ ভালো হবে না।
কন্যা : স্বাস্থ্য ভালো যাবে না। শেষে গিয়ে আশাপূরণ হবে না। সংসারে অতৃপ্তি থাকবে।
তুলা : বিদেশ ভ্রমণ ফলপ্রসূ হবে না। স্বাস্থ্যের যত্ন নিন। আয় কিছুটা বাড়বে।
বৃশ্চিক : স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। অর্থ লগ্নি ভালো হবে না। মায়ের ঠান্ডাজনিত রোগ ভয় আছে।
ধনু : স্বাস্থ্য আপনাকে ভোগাবে। ওষুধে ব্যয় বাড়তে পারে। স্বল্প ভ্রমণ অতৃপ্তিদায়ক হবে।
মকর : কাজে অতৃপ্তি থাকলেও চাপ বাড়বে। আয় বৃদ্ধি যোগ আছে। তবে রোগ ভয় আছে।
কুম্ভ : ঠান্ডা লাগার যোগ আছে। চাকরিতে বিদেশ ভ্রমণ হতে পারে। অর্থ আংশিক সঞ্চয় হবে।
মীন : চাকরিতে পদোন্নতি হবে। বন্ধুর জন্য বিদেশ যেতে হতে পারে। পিতার স্বাস্থ্য ভালো থাকবে না।
