পুলিশের আয়োজনে ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক জনসভা অনুষ্ঠানের ১২ ঘণ্টা পেরোনোর আগেই অনুষ্ঠানস্থলের ২ কি.মি দূরে ডাকাতির ঘটনা ঘটেছে।
সীতাকুন্ড পৌরসভার ইদিলপুর গ্রামের দেলোয়ার হোসেনের ঘরে সোমবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। এর আগে এদিন দুপুরে পৌরসভার নুনাছড়া এলাকায় ডাকাতি প্রতিরোধে জনসভা করে পুলিশ।
ডাকাতরা পরিবারের সদস্যদের এক ঘরে আটকে রেখে ২টি আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা না হলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই ঘটনাকে পুলিশ বলছে চুরি।
সীতাকুন্ড থানার ওসি শামীম শেখ বলেন, ঘরের ভেতর চোরদের একজন আগে থেকে অবস্থান করছিল। পরে রাতে সুযোগ বুঝে দরজা খুলে অন্যদের ঘরে ঢুকায় সে।
