সিলেটের ওসমানীনগর উপজেলার একটি হাওর থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) অর্ধ গলিত ও মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথম পাশা জুগিডোরা হাওর থেকে ওসমানীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তর জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ওসমানী নগর থানার ওসি মাঈন উদ্দিন জানান, হাওরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে অর্ধ গলিত ও বিবস্ত্র লাশটি উদ্ধার করে। লাশটি মাথাবিহীন অবস্থায় পাওয়া গেছে। তরুণীর পরিচয় শনাক্ত ও ঘটনার ক্লু উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
