চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ এএম

চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদিন পাঠান বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র এবং চট্টগ্রাম সিটি মেযর আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। গতকাল মঙ্গলবার চবি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

ওই ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে তার বন্ধু-বান্ধবসহ ছিলেন। এ সময় তাকে বেশ কয়েকবার কট‚ক্তি করেন ছাত্রলীগ নেতা। প্রতিবাদ করলে আরও অপমান করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নিয়াজ উদ্দিন পাঠান।

চবি প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান বলেন, এ রকম একটি অভিযোগপত্র পেয়েছি। তদ‡ন্তর জন্য অভিযোগপত্রটি বিশ^বিদ্যালয়ের যৌন নির্যাতনবিরোধী সেলে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত