মেষ : অর্থের পেছনে ঘুরতে ঘুরতে স্বাস্থ্যের চরম অবনতি ঘটবে। তবে হঠাৎ করে অন্যের অথবা লটারির সম্পদ লাভ করবে। স্বাস্থ্যের যতœ নিন।
বৃষ : কোনো আত্মীয়র সাহায্যে অর্থনৈতিক উন্নতি লাভ হবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ভালো কাজের সুযোগ পাবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন।
মিথুন : ব্যবসাক্ষেত্রে অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। পেটের রোগের কিছুটা উপশম হবে। দূরের ভ্রমণ আনন্দদায়ক হবে।
কর্কট : চাকরির ক্ষেত্র বা স্থান পরিবর্তন হতে পারে। ব্যবসায় মন্দাভাব হেতু পুঁজি হারা হওয়ার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
সিংহ : কর্মক্ষেত্রের বাধা দূর হতে পারে। বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা আছে। হঠাৎ করে অর্থ সঞ্চয়ের নতুন পথ পাওয়া যাবে।
কন্যা : কর্মক্ষেত্রে হঠাৎ পীড়ায় পতিত হতে পারেন। তবে সংসারের শান্তি বিঘ্নিত হবে না। আত্মীয়দের থেকে দূরে থাকুন।
তুলা : কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে। প্রেমে অতৃপ্তি আসবে। স্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক : চাকরিক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ আছে। বন্ধুদের জন্য অতৃপ্তি বাড়বে। অত্যন্ত বাজে কাজে অর্থ ব্যয় হবে।
ধনু : কর্মক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। চিকিৎসায় অর্থ ব্যয়ের সম্ভাবনা বেশি। বাড়িতে বিনিয়োগ হঠাৎ বন্ধ হয়ে যাবে।
মকর : কর্মক্ষেত্রে হঠাৎ ঝুট-ঝামেলা দেখা দিতে পারে। তবে ব্যবসায় ক্ষতি হবে না। আত্মীয়দের সাথে মনোমালিন্য হতে পারে।
কুম্ভ : কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি লাভ হবে। অর্থ-সম্পদ বৃদ্ধি পাবে। শরীরের যত্ন নিন।
মীন : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। কিন্তু অর্থ আসার পথ কমে যাবে। উপরন্তু ব্যয় বেড়ে যাবে।
