রাঙ্গামাটিতে ‘ইউপিডিএফ কর্মীকে’ গুলি করে হত্যা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩ পিএম

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের এগারুইল্লা ছড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতের নাম সোভা চাকমা।

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা একে নজিবুল ইসলাম জানান, ভোরে উপজেলার এগোরুইল্লা ছড়ায় ইউপিডিএফ মূল দলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল দুর্গম এলাকা, নেটওয়ার্কের বাইরে। লাশ উদ্ধারের জন্য পুলিশ রওনা দিয়েছে।

ইউপিডিএফ মুখপাত্র ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা জানান, ‘বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। খোঁজখবর নিয়ে জানাচ্ছি।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত