মুসলিমদের কোনও দেশ নেই, বললেন মেহবুবা মুফতির মেয়ে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ পিএম

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে। তার দাবি, বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করতে এই বিল পাস করেছে।

সংসদে এই বিতর্কিত বিল পাস হওয়ার পরেই পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধানের টুইটারে লেখা হয় ‘ভারত মুসলিমদের দেশ নয়।’ এই অ্যাকাউন্টটি চালান মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা।

তিনি লিখেছেন, ‘ভারত সরকারের উদ্দেশ্য পরিষ্কার এবং অশুভ। তারা দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যের জনতত্ত্ব বদলে নিতে চায়। মুসলিমদের শক্তি এতটাই তারা খর্ব করে দিতে চায় যাতে তারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকে। আসলে মুসলিমদের কোনো দেশ নেই।’

গত ৫ আগস্ট থেকে মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লাহকে আটক করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত পরিষ্কার জানা যাচ্ছে না, কবে তাদের মুক্তি দেওয়া হতে ‌পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত