প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সজাগ সরকার : স্পিকার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০১:৪৬ এএম

বাংলাদেশের সামগ্রিক যে উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তার মূলধারায় প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধা তৈরির বিষয়টি প্রাধান্যের সঙ্গে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সাভারে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষদের জন্য সব পর্যায়ে বিভিন্ন সুযোগ তৈরির কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীরা যাতে সমাজের অন্যান্য সব মানুষের মতোই তাদের অধিকার নিয়ে সব ক্ষেত্রে বিচরণের মাধ্যমে নিজেদের জীবন গড়তে পারে সে লক্ষ্যই কাজ করছেন প্রধানমন্ত্রী। পরে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্পিকার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত