মেষ: চাকরি উপলক্ষে বিদেশ ভ্রমণ হতে পারে। গোপন শত্রুরা অতৃপ্তি সৃষ্টি করবে। আয় থেকে ব্যয় বেশি হবে।
বৃষ: দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটতে পারে। সংসারের শান্তি চলে যাবে। অর্থ সঞ্চয়ে দেরি হবে।
মিথুন: মনে অতৃপ্তি থাকলেও অংশীদারি ব্যবসায় উন্নতি যোগ আছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা আছে।
কর্কট: বৈদেশিক বাণিজ্যে উন্নতি যোগ আছে। বন্ধুরা খরচ বাড়াবে। প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
সিংহ: কর্মক্ষেত্রের বাধা দূর হবে। প্রেম-রোমাঞ্চ শুভ। বাড়িতে অতিথি আগমনে আনন্দ বাড়বে।
কন্যা: ফাটকা ব্যবসার জন্য বিদেশ গমনের সম্ভাবনা আছে। আয় বাড়তে পারে। সর্বক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাওয়া সহজ হবে।
তুলা: স্ত্রীর জন্য মনে অতৃপ্তি বাড়বে। শারীরিক পীড়ার জন্য বিদেশে যেতে হতে পারে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বাড়বে।
বৃশ্চিক: চাকরিক্ষেত্রে বন্ধুদের সহযোগিতায় ভালো ফল লাভ হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
ধনু: চাকরিতে উন্নতি বন্ধুদের সাহায্যের ওপর নির্ভর করতে হবে। যৌন ব্যাধি আপনাকে ব্যস্ত রাখবে। যন্ত্রাংশের ক্ষতির সম্ভাবনা আছে।
মকর: চাকরিক্ষেত্রের ঝামেলা এড়িয়ে চলুন। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। ব্যবসায় উন্নতি যোগ আছে।
কুম্ভ: ব্যবসায় নতুন গতি পাবে। আয় বাড়বে এবং অর্থ সঞ্চয়ের ব্যবস্থা হবে। সম্পত্তির ঝামেলা সমাধান হতে পারে।
মীন: চাকরি উপলক্ষে বিদেশ ভ্রমণ যোগ আছে। তবে ঠান্ডাজনিত রোগ থেকে সতর্ক থাকুন। সংসারে অধিক ব্যয়ে চিন্তা বাড়বে।
