তুলার স্ত্রীর দাপট কমবে, বৃশ্চিকের পুরনো আশা পূরণ হতে পারে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ এএম

মেষ : বৈদেশিক বাণিজ্যে অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন। শত্রুরা দমনে থাকবে এবং আয় বাড়বে না। সতর্কতার সঙ্গে কথা বলুন।

বৃষ : ব্যবসার অনেক সুযোগ আসবে। তবে দাম্পত্য কলহের আশঙ্কা আছে। অর্থ সঞ্চয় হতে পারে।

মিথুন : ব্যবসার অনেক প্রসার হবে। কর্মক্ষেত্রে ব্য¯Íতা বাড়বে। অতি পরিশ্রমে স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে।

কর্কট : শিক্ষায় কৃতকার্য লাভ হবে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্যের দিকে নজর দিন।

সিংহ : অর্থ উপার্জনের অনেক পথ পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কন্যা : অংশীদারি ব্যবসার বিকাশ ঘটবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। নতুন বন্ধুদের আগমন ঘটবে।

তুলা : ব্যবসায় অনেক লাভ হবে। স্ত্রীর দাপট কমবে। তবে স্নায়ু দুর্বলতায় আক্রান্ত হতে পারেন।

বৃশ্চিক : সাংবাদিক ও লেখকদের কাজে সম্মান বৃদ্ধির যোগ আছে। পুরনো আশা পূরণ হতে পারে। আয় বৃদ্ধি হবে।

ধনু : শিক্ষার্থীদের শিক্ষায় উন্নতি হবে। বাসার সবাই কমবেশি অসুস্থতায় ভুগবে। খরচ বাড়বে।

মকর : ভবন সংস্কারের ব্যাপারে অতৃপ্তি যোগ আছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও খরচ বাড়বে। তবে আশা পূরণ হতে পারে।

কুম্ভ : চাকরিতে উচ্চপদ লাভ হতে পারে। ব্যাংক-বীমায় উন্নতি লাভ হবে। আয় বাড়বে।

মীন : ঠান্ডা ও স্নায়ুরোগে কষ্ট বাড়বে। কাজে ব্যস্ততা বাড়তে পারে। বিদেশ গমনের কাগজপত্র তৈরি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত