কুষ্টিয়ায় মাহফিলে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:০০ পিএম

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ১১নং চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিলস্থলে দু’পক্ষের সংঘর্ষে মো. মান্না (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মান্না গোবিন্দপুর গ্রামের জামাল খানের ছেলে।

উপজেলার ১১নং চরসাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল চলাকালে কয়েকজন বখাটে পূর্ব শত্রুতার জের ধরে মান্না নামের ওই যুবককে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত মান্নাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- চরসাদীপুর ইউনিয়নের চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মন্ডলের ছেলে মুন্না মন্ডল, ইদ্রিস মন্ডলের ছেলে সাগর মন্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ। লাশ পাবনা থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত