প্রবাসীরা বিনামূল্যে শুনতে পাবেন লক্ষাধিক বাংলা গান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:১৪ পিএম

প্রবাসী বাঙালি শ্রোতারা বিনামূল্যে শুনতে পারবেন বাংলা অডিও গান। তবে ভিডিও ও কিছু স্পেশাল ফিচার উপভোগ করার জন্য টাকা গুনতে হবে। এই সুবিধা নিয়ে এলো অ্যাপ ‘স্বাধীন মিউজিক’। অ্যাপটি গুগল বা অ্যাপলের অনলাইন স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বজুড়ে বাংলাভাষী শ্রোতাদের কাছে বাংলাদেশি মিউজিক কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্বাধীন মিউজিক।

বাংলাদেশের সংগীতশিল্পী এবং মিউজিক ভিডিও নির্মাতাদের সঙ্গে একত্রে কাজ এবং এর মাধ্যমে দেশের মিউজিক কনটেন্টগুলো প্রবাসী শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে প্রয়াস।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে স্বাধীন অ্যাপে অডিও গানগুলো শ্রোতারা ফ্রি শুনতে পারবেন। মিউজিক ভিডিও, প্লেলিস্ট তৈরি ও অফলাইন ডাউনলোড উপভোগ করতে মাসিক এবং বাৎসরিক সাবস্ক্রিপশন প্যাকেজ গ্রহণ করতে হবে। মাসিক প্যাকেজ মূল্য ০.৯৯ ডলার এবং বাৎসরিক প্যাকেজ মূল্য ৯.৯৯ ডলার।

স্বাধীন মিউজিকের সঙ্গে আছে ১৯০-এর বেশি চুক্তিবদ্ধ মিউজিক লেবেল। সব মিলিয়ে লক্ষাধিক অডিও গান থাকছে। সঙ্গে থাকছে নতুন ও পুরোনো ভিডিও। খুব শিগগিরই বাংলাদেশের শ্রোতাদের জন্য অ্যাপটি উন্মুক্ত হবে।

অ্যাপ ডাউনলোড লিংক: গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত