স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে একটি ‘খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। এই পরীক্ষার ফলাফল দেশটির কৌশলগত মর্যাদা আরও বাড়াতে ব্যবহার করা হবে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গতকাল রবিবার জানিয়েছে।
বিশেস্নষকদের বিশ্বাস, এটি স্যাটেলাইট লঞ্চারকে শক্তিশালী করার জন্য কোনো ইঞ্জিনের ভূমিভিত্তিক পরীক্ষা অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ড়্গেপণাস্ত্রের পরীক্ষা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পথ পিয়ংইয়ং বন্ধ করে দিয়েছে বলে যখন মনে করা হচ্ছে তখনই এ পরীক্ষার কথা জানাল উত্তর কোরিয়া।
গত শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং বলেছেন, ‘এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসার দরকার নেই আমাদের। আর পরমাণুনিরস্ত্রীকরণ ইতিমধ্যে আলোচনার টেবিলের বাইরে চলে গেছে।’
যুক্তরাষ্ট্রকে চলতি বছরের মধ্যে উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা ছাড়সহ নতুন একটি পরমাণুনিরস্ত্রীকরণ চুক্তি করতে বলেছিল উত্তর কোরিয়া, অন্যথায় ‘নতুন পথ’ ধরবে বলে জানিয়েছিল। অপরদিকে উত্তর কোরিয়ার সঙ্গে একটি চুক্তি করা যাবে, এমন আশা এখনো করছেন বলে শনিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজেদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে আছে উত্তর কোরিয়া।
