ঝালকাঠি উপজেলা আ. লীগ: সভাপতি রশীদ সম্পাদক হাফিজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:০৩ পিএম

ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শহরের শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।

সম্মেলনে আবদুর রশীদ হাওলাদারকে পুনরায় সভাপতি ও হাফিজ আল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত