রাজধানীর কোনাপাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১২:১২ এএম

রাজধানীর কোনাপাড়া আল আমিন রোডের বাসায় গলায় ফাঁস দিয়ে নুরজাহান ইসলাম মীম (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় আ. মান্নান স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।

মঙ্গলবার রাত ৮টার দিকে আল আমিন রোডের আমির মিয়ার বাড়ির ৪ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে।

হাসপাতালে মীমের বাবা এসহাক খান উপস্থিত সাংবাদিকদের জানান, তুচ্ছ বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। এ সময় রাগারাগি করে সে রুমে চলে যায়। এরপর সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করে বলেন ময়না তদন্তর জন্য মীমের লাশ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত