চট্টগ্রাম-৮ উপনির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৩ এএম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও, বায়েজিদ ও পাঁচলাইশ) সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। গতকাল বুধবার বিকেলে নগরীর লাভলেইনস্থ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

গত মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে আবু সুফিয়ানকে মনোনয়ন চূড়ান্ত করে চিঠি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত