চাকরির নামে প্রতারণা

সাভারে ১০৪ জনকে উদ্ধার চক্রের ১২ জন গ্রেপ্তার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০২:৫৫ এএম

সাভারের জামগড়া এলাকা থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় প্রতারণার শিকার ১০৪ জন পুরুষ ও নারীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জামগড়া, ভূঁইয়া ন্যাশনাল প্লাজা-৩-এর দ্বিতীয় তলায় অবস্থিত এন ডি বি ইন্টারন্যাশনাল লিমেটেড নামক এমএলএম কোম্পানির  অফিস থেকে তাদের উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো– সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সিমলা গ্রামের মেহেদী হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী থানার জামিরবাড়িয়া গ্রামের রায়হান (২৫), কক্সবাজারের চকরিয়া থানার দড়্গিণ মাইচপাড়া গ্রামের জিসু কািন্ত দে (২০), রাজবাড়ীর পাংশা থানার বাগদুল গ্রামের আকাশ (২২), দিনাজপুরের বোচাগঞ্জ থানার জাবারীপুর গ্রামের প্রদীপ (২১), রাজশাহীর গোদাগাড়ী থানার আচুঘা গ্রামের মারুফ হোসেন (২৩), রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের আল আমিন (২২), বরগুনার আমতলী থানার বালিয়াতলী গ্রামের সোহেল (২৫), টাঙ্গাইলের গোপালপুর থানার ঝাওয়াইল গ্রামের আরিফুল (২২), ঠাকুরগাঁও সদর থানার দেওগাঁ গ্রামের জয়ন্ত সরমা (২১), ময়মনসিংহের ধোবাউড়া থানার বনিকোপাড়া গ্রামের রায়হান (২০) ও টাঙ্গাইলের মধুপুর থানার বাসুদেব বাড়ি গ্রামের শরিফুল ইসলাম (২২)।

র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের সিপিসি-২-এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, প্রতারক চক্রটি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতারণা করে আসছিল। তারা সহজ-সরল নিরীহ লোকজনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে সামাজিক অস্থিরতা তৈরি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত