স্মৃতিচারণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড

অসচ্ছল অনেক মুক্তিযোদ্ধার নাম তালিকায় নেই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ এএম

বর্তমানে সামাজিকভাবে অসচ্ছল অনেক মুক্তিযোদ্ধার নাম তালিকায় নেই বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড। আর এ জন্য তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) দায়ী করেছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ অনুষ্ঠানে এই অভিযোগ করে তারা। এ সময় আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না করলে আন্দোলনেরও হুমকি দেয় তারা।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জাফর ইকবাল অভিযোগ করেন, ‘শহীদ মুক্তিযোদ্ধার নামের তালিকা আছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, এমন অনেকের নাম নেই যাদের সামাজিক পরিচয় দুর্বল ছিল।’ তিনি আরও বলেন, ‘আমাদের সেক্টরে প্রথম যে শহীদ সরাসরি যুদ্ধে নিহত হন, তিনি হলেন নাজমুল হাসান। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি কোনো খেতাব পাননি। তবে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন। সেই যুদ্ধে তারই আরও তিন ভাই শহীদ হয়েছিলেন। গেজেটে তাদের কারও নাম নেই। তারা কোনো ভাতাও পান না।’

জামুকাকে দায়ী করে তিনি বলেন, ‘গেজেট বানানোর দায়িত্ব নাকি জামুকার। জামুকাকে আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনারা শহীদদের তালিকা তৈরি করেন কীভাবে? তারা বলে, আমাদের কাছে তো কেউ আবেদন করেনি। তাদের কাছে দরখাস্ত করে শহীদদের তালিকা দিতে হবে, এটা দুঃখজনক।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত