আহমেদাবাদে হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪৯ পিএম

পুনঃনির্মাণের পর বিশ্বের সবচেয়ে ক্রিকেট স্টেডিয়ামে পরিণত হচ্ছে ভারতের হমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম। এর গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা হবে ১ লাখ ১ হাজার।

গুজরাটের আহমেদাবাদে অবস্থিত সরদার প্যাটেল স্টেডিয়ামটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ডলার। দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ভেন্যুটির দর্শক ধারণক্ষতমা এক লাখ। সরদার প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মেলবোর্ন থেকে ১০ হাজার বেশি।

আগামী বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ মধ্যকার প্রদর্শনী ম্যাচ দিয়ে সরদার প্যাটেল স্টেডিয়ামে ময়দানী লড়াই শুরু হতে পারে বলে সংবাদমাধ্যমে খবর। স্টেডিয়ামটিতে রয়েছে ৭০টির বেশি কর্পোরেট বক্স, চারটি ড্রেসিং রুম, একটি ক্লাব হাউজ, একটি অলিম্পিক সাইজ সুইমিংপুল।

২০১৭ সালের জানুয়ারিতে শুরু হওয়া স্টেডিয়ামটির পুনঃনির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে।

ভারতের বর্তমানে সবচেয়ে বড় স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত