কাঁটাবনের বিশ্ববিদ্যালয় মার্কেটে অগ্নিকাণ্ড

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:১১ এএম

রাজধানীর কাঁটাবন বিশ্ববিদ্যালয় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার ২৭৪ নম্বর দোকানে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের ২৭৪ নম্বর দোকানের লেজার প্রিন্টিংয়ের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পাশের দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত